1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

জামাই প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলবাসীর শোক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬০ জন পঠিত

নড়াইল প্রতিনিধি :ভারতের সাবেক রাষ্ট্রপতি নড়াইলের জামাইবাবু প্রণব মুখার্জির মৃত্যুতে নড়াইলবাসী শোক প্রকাশ করেছেন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, দপ্তর সম্পাদক ফিরোজ শেখসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন পেশার মানুষ শোক প্রকাশ করে প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সেই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সবাই।

রণব মুখার্জি ২০১৩ সালের ৫ মার্চ স্ত্রী শুভ্রা মুখার্জিকে নিয়ে শ্বশুরবাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে আসেন। এটাই ছিল প্রণব মুখার্জি প্রথম শ্বশুরালয়ে আগমন। পরবর্তীতে প্রণব মুখার্জি ও তার স্ত্রী আর নড়াইলে আসেননি।

এরপর ২০১৫ সালের ১৮ আগস্ট ভারতের নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নড়াইলের মেয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি।

এদিকে প্রণব মুখার্জি দিল্লির আর্মি হাসপাতাল রিসার্চ অ্যান্ড রেফারালে সোমবার বিকাল পৌনে ৬টার দিকে শেষঃনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি করোনা আক্রান্তসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!