1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ঈদে তিন দিন বেনাপোলে বন্ধ আমদানি-রফতানি

  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ৬৯৩ জন পঠিত

যশোর প্রতিনিধি: ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে আগামী তিনদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম। সোমবার (১০ মে) বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতে আগামী বৃহস্পতিবার (১৩ মে) থেকে শনিবার (১৪ মে) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী রোববার (১৬ মে) সকাল থেকে পূর্বের ন্যায় এপথে আমদানি-রফতানিসহ কাস্টমসের কার্যক্রম ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে।

এদিকে পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি থাকায় সোমবার (১০ মে) বন্ধ রয়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, সোমবার (১০ মে) পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। মঙ্গলবার (১১ মে) সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল পোর্ট থানার ওসি (অপারেশন) আজিজুল হক বলেন, ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নজরদারি রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!