1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল

জোয়ারের পানিতে আশ্রয়হারা উপকূলের হাজারো পরিবার

  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৫৬৩ জন পঠিত

নিজেস্ব প্রতিবেদক, ঐতিহ্য বাংলা: অতিবৃষ্টি ও জোয়ারের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দুর্ভোগে রয়েছে পানিবন্দী হাজারো পরিবার।

সাতক্ষীরা আশাশুনি সদর, প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নে ভাঙনকবলিত এলাকার প্রতিরক্ষা বাঁধ ভেঙে অনেক এলাকা প্লাবিত হচ্ছে।

এদিকে, টানা বৃষ্টি ও জোয়ারের প্রভাবে বাগেরহাট সদর মোরেলগঞ্জ, রামপাল, চিতলমারী, সদর উপজেলার নিচু এলাকা তলিয়ে গেছে। ভেসে গেছে এসব উপজেলার অন্তত কয়েক হাজার ঘেরের মাছ। নষ্ট হয়েছে সবজির ক্ষেত। বাড়িঘরে পানি ওঠায় বিপাকে সেখানকার বাসিন্দারা।

অন্যদিকে, জোয়ারের নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রাম। বরিশালের কীর্তনখোলা নদীর পানি নগরীতে প্রবেশ করায় অধিকাংশ এলাকায় ঘরবাড়ি, রাস্তাঘাট এখনো পানিতে তলিয়ে।

এছাড়া সাগরে লঘুচাপের কারণে গত কয়েক দিনের টানা বর্ষণ আর জোয়ারের পানিতে পিরোজপুরে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারে তলিয়ে গেছে শতশত মাছের ঘের ও ফসলি জমি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!