1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

ছাগলের চামড়া ১০, গরুর ৫০ টাকাও নিতে চায় না

  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৫১২ জন পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় কোরবানির গরু ও ছাগলের চামড়া বিক্রি হচ্ছে না। বিক্রি না হওয়ায় মাদরাসা এতিমখানায় চামড়া দান করে দিচ্ছেন কেউ কেউ। আবার কেউ ছাগলের চামড়া ১০ টাকা আর গরুর চামড়া ৫০ টাকায় বিক্রি করছেন।

সাতক্ষীরার তালা সদরের খড়েরডাঙ্গা গ্রামের রমজান শেখ , দাউদ খা , ইউনুস মো্ল্যা গরু কোরবানি করেছেন। কেউই গরুর চামড়া বিক্রি করতে পারেননি। কোনো উপায় না পেয়ে এতিমখানায় দান করেছেন তারা।

দাউদ খাঁ জানান, গরুর চামড়া নিতে চাইছে না চামড়া বেপারিরা। দাম বলেছে, ৫০ টাকা। সেটিও নিতে চায় না। কোন উপায় না পেয়ে এতিমখানায় দিয়েছি। শুধু আমি নই সকলেরই এমন অবস্থা। গরু ও ছাগলের চামড়ার এখন কোনো মূল্য নেই।

তালা উপজেলার শিবপুর গ্রামের মতিয়ার সরদার ১০ টাকায় বিক্রি করেছেন কোরবানির একটি ছাগলের চামড়া। অনেকটা জোর করে বেপারিকে দিয়েছেন তিনি।

মতিয়ার সরদার জানান, চামড়া বেপারিরা কেউ চামড়া নিতে আসছে না। এতিমখানাতেও নিতে চায় না। এ চামড়ায় যে লবণ দিতে হবে সেটিতে তাদের খরচ বেড়ি পড়বে বলে জানিয়েছে। কোনো উপায় না পেয়ে আনোয়ার নামের এক বেপারির কাছে অনেকটা জোরপূর্বক ১০ টাকায় দিয়ে দিয়েছি।

তালা বাজারের চামড়া ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, মিডিয়াম সাইজের গরুর চামড়ার মূল্য ৫০ টাকা আর বড় সাইজের গরুর চামড়ার মূল্য ১০০ টাকা। ছাগলের চামড়ার মূল্য ১০ টাকা। সেটিও ভালো হলে নেব, না হলে নেব না। তবে তালা বাজারের দোকানে পৌঁছে দিতে হবে।

দাম কমের কারণ হিসেবে তিনি বলেন, একটি চামড়া কিনে আমাকে ১০০-১৫০ টাকার লবণ লাগাতে হবে। তারপর বিক্রি করতে হবে। আমি ১৫০-২০০ টাকার বেশি বিক্রি করতে পারবো না। চামড়ার ব্যবসায় কোনো লাভ নেই।

চামড়া ব্যবসায়ীদের ব্যাপারে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!