1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল

স্রোতে ফেরি চলাচল ব্যাহত, পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৫৪৪ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঐতিহ্য বাংলা: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ সারিতে ফেরি পারাপারের অপেক্ষা করছে শত শত যানবাহন। তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মঙ্গলবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব যানবাহনের সংখ্যা দীর্ঘ হচ্ছে। এদিকে দৌলতদিয়া ঘাট এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় ফেরি লোড-আনলোডে সমস্যা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাটুরিয়া-আরিচা সংযোগ মোড়েই শিবালয় থানা পুলিশ পণ্যবাহী ট্রাক আটকে দিচ্ছে। আর পাটুরিয়া প্রান্তে শতাধিক বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে।

যশোরগামী এস ডি পরিবহনের যাত্রী আব্দুর রহমানের বলেন, ‘সকাল থেকে বাসে বসে আছি। অনেক গরম বাইরেও যাচ্ছি না করোনার কারণে। শুনেছি নদীতে অনেক পানির স্রোত আর দৌলতদিয়া ঘাটে কয়েকটি ফেরিঘাট ব্যবহার করা যাচ্ছেনা। এমন পরিস্থিতি কষ্ট হলেও মেনে নিতে হবে।’

দর্শণাগামী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাস চালক আফজাল হোসেন বলেন, ‘সকাল ৬টার দিকে ঘাটে এসেছি। এখন দুপুর ১টা বাজলেও ফেরির দেখা পাইনি।’

গাজিপুর থেকে ট্রাক ভর্তি ফ্রিজ নিয়ে আজিজার রহমান নামে এক ট্রাকচালক যাবেন কুষ্টিয়া। তিনি বলেন, ‘দুই দিন আগে পাটুরিয়ায় এসেছেন তিনি। এখনো নদী পার হতে পারেনি। ঈদের বাজারে ফ্রিজের চাহিদা বেশি থাকায় ডিলাররা খুব চাপ দিচ্ছেন। কখন পার হবো তারও ঠিক নাই।’

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, ‘সকাল থেকে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে দৌলতদিয়া ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় পকেট দিয়ে ফেরি লোড আনলোড করা হচ্ছে। ফলে পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরি ঘাটের অভাবে ভীড়তে পারছে না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!