1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা

বিপাকে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা

  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৪৭১ জন পঠিত

নিজেস্ব প্রতিবেদক : কোরবানি পশুর চামড়া সংগ্রহ করে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্নস্থান থেকে চামড়া কিনে, আড়তে এখনো সেভাবে বিক্রি করতে পারেছেন না তারা। এবছর নানা বিবেচনায়, কোরবানীর পশুর দাম সরকারিভাবে এমনিতেই কমিয়ে নির্ধারণ করা হয়েছিল। সেই দামও নেই বাজারে। আর চামড়া কিনতে না পারার জন্য আর্থিক সংকটের অযুহাত দেখাচ্ছেন, পুরান ঢাকার কাঁচা চামড়ার আড়তদাররা।

ঈদে কোরবানী করা পশুর চামড়া, পাড়া-মহল্লা থেকে সংগ্রহ করেন মৌসুমী ব্যবসায়ীরা। সেখান থেকে আড়তে নিয়ে বিক্রি করা হয়। এবার চামড়া দাম না পাওয়ায় হতাশ তারা। রাজধানীর পোস্ত আড়ত ঘুরে দেখা গেছে এবার চামড়ার ভালো বিক্রি নেই।

সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে না পারার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। অনেকে বিভিন্ন এলাকায় থেকে ট্রাক ভর্তি চামড়া এনেছেন, ন্যায্য দাম না পেয়ে তাদের মাথায় হাত।

এদিকে আড়তদারদের অযুহাত, মৌসুমি ব্যবসায়ীদের চামড়া সবসময় সঠিক নিয়ম সংরক্ষণ করা থাকে না। আবার কেউ কেউ বলছেন বাজারে চাহিদা না থাকায় বেশি চামড়া কিনে লোকসানে পড়তে চান না।

অন্যদিকে, চামড়া কিনতে না পারার পিছনে আর্থিক সংকটের কথা বলছে, বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। কোরবানীর মৌসুমে চামড়ার বাজারে কর্তৃপক্ষের নজরদারির আহবান ব্যবসায়ীদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!