1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, নিহত ৮

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৭৪৪ জন পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। এতে আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রেজিয়া খাতুন (৭০), পারুল (৪৫), বেগম (৩০) ও রিপা (২৫)। তাৎক্ষণিক অন্য হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন ঢাকাটাইমসকে বলেন, দুর্ঘটনার শিকার মাইক্রোবাসের সব যাত্রী আত্মীয়স্বজন। তারা শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় যাচ্ছিলেন মারা যাওয়া এক আত্মীয়ের বাড়িতে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাস চালকের চোখে ঘুম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!