1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

নেত্রকোনায় ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১১

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৮০৬ জন পঠিত

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার কমলাকান্দার গুমাই নদীতে বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট ১১ জনের লাশ উদ্ধার করা হলো।

বুধবার সকালে ধর্মপাশা থানার ছাকুরাকোণা এলাকায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রলারটিতে ৩৫ জনের মতো যাত্রী ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থলটি নেত্রকোনা জেলার প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখনো পৌঁছায়নি ডুবুরি দল। জেলা প্রশাসনের কর্মকর্তারা স্থানীয়দের সহায়তায় এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম হাদিছুজ্জামান বলেন, সকালে ট্রলারডুবির পর জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালানো শুরু হয়। ঘটনাস্থলে জেলা প্রশাসনের অনেক কর্মকর্তা উপস্থিত আছেন। তবে এখনো কোনো ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিতে যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আসছে। তারা পথে আছেন।

হাদিছুজ্জামান আরও বলেন, ট্রলারটিতে ৩৫ জন যাত্রী ছিল। রাতের অন্ধকারে একটি বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে এই ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!