1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

নান্দাইলে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৬ জন পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে চলন্ত পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মাইক্রোবাস বিধ্বস্ত হয়েছে। এতে পিতা ও তার শিশুপুত্র নিহত হন। এছাড়াও আরও ১২ জন আহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে নান্দাইল উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের ডাংরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মালেক এই তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার ফাহাদ আলম (৩২) ও তার শিশু সন্তান তোরান (৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ১৪ জনের একটি দল শেরপুর থেকে মাইক্রোবাসযোগে কিশোরগঞ্জের নিকলী হাওরে ভ্রমণে যাচ্ছিলেন। নান্দাইলের ডাংরী নামক স্থানে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহত সবাই শ্রীবরদী উপজেলার বাসিন্দা। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!