1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বিষ হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৭৫৮ জন পঠিত

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে বিয়ের দাবিতে বিষ হাতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৯)। অনশনের খবর শুনে প্রেমিক বাড়ি থেকে পালিয়ে গেছে।

সোমবার ( ৩ আগস্ট) দুপুরের দিকে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে মেয়েটি উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদের হেফাজতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামের মেনু ভূঁইয়ার ছেলে রুমেলের সাথে একই ইউনিয়নের তিয়শ্রী উত্তর পাড়া গ্রামের আজিদ মিয়ার মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত কয়েকদিন যাবৎ প্রেমিক রুমেলকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করে প্রেমিকা। রুমেলের পরিবারের এ সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিকা রোববার সকাল থেকে অনশন শুরু করে।

এ বিষয়ে প্রেমিকার বাড়িতে যোগাযোগ করা হলে তাদের পক্ষে সংশ্লিষ্ট ইউপি মেম্বার জানান, তার পরিবারের লোকজন বলেছে মেয়ে যেখানে গিয়েছে সেখানেই থাকবে। এটা তার ব্যাপার।

রুমেলের বড় ভাই রাসেল জানান, আমার পরিবারকে ফাঁসানো হয়েছে। এটি একটি চক্রান্ত।

ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ জানান, আমি শুনেছি সোমবার ধুবাওয়ালা গ্রামে বিয়ের দাবিতে অনশন করেছে। বর্তমানে মেয়েটি উপজেলা ভাইস চেয়ারম্যানের হেফাজতে রয়েছে।

মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, ধুবাওয়ালা গ্রামে বিয়ের দাবিতে কীটনাশক জাতীয় বিষ হাতে নিয়ে একটি মেয়ে অনশন করেছে। মেয়েটি আত্মহত্যা করার জন্য চেষ্টা করায় জন প্রতিনিধি হিসাবে সেখানে গিয়ে মেয়েটিকে আমার হেফাজতে রেখেছি।

মদন থানার এস আই আলমগীর হোসেন জানান, অনশনের সংবাদের প্রেক্ষিতে রোববার বিকালে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মেয়েটি অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!