1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ কারাগারে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৫২৭ জন পঠিত

পাবনার চাটমোহরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মইনুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে তোলা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামের প্রতিবন্ধী ওই কিশোরী গত শনিবার ভোরে ঘুম থেকে ওঠার পর বাড়ির বারান্দায় বসে ছিল। এ সময় বাড়ির অন্যরা ঘুমাচ্ছিলেন। পরে সকাল ৬টার দিকে পাশের গ্রাম বোয়াইলমারীর মইনুল ইসলাম ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে স্বজনরা টের পেয়ে তাকে আটকানোর চেষ্টা করে। ততক্ষণে পালিয়ে যায় মইনুল ইসলাম নামের ওই বৃদ্ধ।

এ ঘটনার বিচার চেয়ে ওই কিশোরীর স্বজনরা স্থানীয় গ্রাম মাতবরদেরকে জানান। তবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পরেও কোনো সুরাহা না হওয়ায় আজ বৃহস্পতিবার ওই কিশোরীর মা বাদী হয়ে চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত মইনুল ইসলামকে আটক করে পুলিশ।

চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হান্নান মাহমুদ বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। থানায় মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার মইনুল ইসলাম নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!