1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

২৫ জেলায় বিস্তৃত বন্যা, ২৫ জনের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৪৭ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঐতিহ্য বাংলা : চলমান বন্যা দেশের ২৫টি জেলায় বিস্তৃত হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, বন্যায় এ পর্যন্ত ২৫ জন মারা গেছেন। এরমধ্যে ২১ জন প্রাপ্তবয়স্ক ও চারজন শিশু।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে উদ্ধারকারী নৌযান নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সঙ্গে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় তিন কোটি ২১ লাখ টাকা নগদ ও ৯ হাজার টন চাল দেয়া হয়েছে বলেও জানান এনামুর রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনীর নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরকে ৬০টি মাল্টিপারপাস অ্যাক্সিসিবল রেসকিউ বোট সরবরাহ করবে। প্রতিবছর ২০টি করে তিন বছরে ৬০টি বোট সরবরাহ করা হবে। প্রতিটি বোট নির্মাণে খরচ হবে ৪৫ লাখ টাকা।

চুক্তিপত্রে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পক্ষে মহাপরিচালক আতিকুল হক এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কমডোর আকতার হোসেন স্বাক্ষর করেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘রেসকিউ বোটগুলো বন্যাকবলিত এলাকার মানুষ, গৃহপালিত পশুপাখি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের কাজে ব্যবহার করা হবে। নারী, শিশু এবং প্রতিবন্ধীদের রেসকিউ বোটের মাধ্যমে নিরাপদে উদ্ধার ও স্থানান্তরের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!