1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

আদালত -রুমা পণ্ডিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৫৯৩ জন পঠিত

বেড়ে উঠছে অভিযোগের পাহাড়

রকমারি ব্যথা, ক্ষোভ, অভিমানে।

 

ভার বহন কষ্টসাধ্য হলে

“অর্থহীন” নামক হাতুড়ির ঘায়ে

ধুলিস্যাত করি সব।

 

সান্ত্বনা স্বরুপ ভাগ্য দাঁড়ায় কাঠগড়ায়।

ভাগ্যলেখকটি অভিশাপে জর্জরিত হন।

প্রতিপক্ষ অস্তিত্বহীন

তাই সুখ হয় সাময়িক,

জ্বালা অব্যাহত।

 

একে একে কয়েক কোটি দেবতা,

অপদেবতা

গ্রহ, নক্ষত্র,

রক্ত, জিন

পুরুষানুক্রমিক অপকর্মের দায়ভার,

সকলেই আসামি হয়।

 

সাওয়াল জবাবে সময় পেরোয়

রায় বেরোয়না কখনো।

 

অবশেষে ক্লান্ত শরীর মন

আধ্যাত্মিক আরামকেদারায়

বিশ্রামের ভান করে!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!