1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

নাব্যতা খুঁজে ফিরি।——গাজী শামসুজ্জামান খোকন।

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৬১০ জন পঠিত

ঝুপঝাপ পাড় ভাঙ্গা উন্মাদনা
থেমে যায় নিজস্ব নিয়মে।
নাব্যতা হারাতে হারাতে নদী
হয়ে যায় মরাগাঙ।

চৈত্র-দুপুরে তৃষ্ণার্ত
ফসলেরা কান পাতে
দূরাগত গর্জনে শোনে ইতিহাস।
ছবিহীন বেঁচে থাকে ফাঁকা ক্যানভাস।

‘ইছামতী’র ইচ্ছেগুলো
লীন হয় সন্ধ্যা-আকাশে,
রবীন্দ্র-স্মৃতিগুলো ঢেকে রাখে কচুরিপানায়।
গৃহস্থ-বর্জ্যের নর্দমা জীবন
ধুঁকে ধুঁকে বেঁচে থাকে মরাগাঙ হয়ে।

‘খোয়াই’ ‘মনু’রা ক্ষয়ে যাওয়া মনে
গড়ে তবু সভ্যতা,
আমি খুঁজে ফিরি কুমারের জলে
জীবনের নাব্যতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!