1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

স্মার্ট বাংলাদেশ গঠনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে : আরিফুর রহমান দোলন

  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৪৬১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধ: ফরিদপুর-১ আসনের জনপ্রিয় নেতা, দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন বলেছেন- “শিক্ষা জাতির মেরুদণ্ড সেই সাথে একটি জাতিকে উন্নয়নের শিখরে নিতে সাংস্কৃতির চর্চা একান্ত প্রয়োজন। আমাদের শিক্ষার্থীদের, তরুণ প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।

বর্তমান সরকার, শেখ হাসিনা সরকার শিক্ষার উন্নয়নে, দেশ গঠনে উল্লেখ যোগ্য ভূমিকা রেখেছে, তাই শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে এই দেশ, এই জাতি, উন্নতবিশ্বের কাতারে পৌঁছাতে সময় লাগবে না। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ উপহার দিতে হলে শেখ হাসিনাকে আবারও সুযোগ দিতে হবে রাষ্ট্র পরিচালনা করার। ”

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী গুনবহা প্রি-ক্যাডেট এন্ড মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন ঢাকা টাইমস সম্পাদক।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মু্ক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মৃধা লিটন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধূরী, জেলা পরিষদ সদস্য আহসান হাবিব হাসান সিকদার, গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম সিরাজ, বোয়ালমারী পৌর কাউন্সিলর আব্দুস সামাদ খান, কৃষকলীগ নেতা শওকত হোসেন, সৈয়দ নাঈম আলী, তবিবুর রহমান, গোপালপুর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ মো. আরিফুজ্জামান আরিফ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!