1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৬৭৭ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) থেকে: ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বাজারের প্রভাষ চন্দ্র খাঁ-এর বাগানের মধ্যে ১৪/১৫ জনের একটি ডাকাতদল জয়নগর বাজারসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে তিনটায় সমবেত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার উপ পুলিশ পরিদর্শক মো. সাইফুদ্দিন আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থল থেকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার নাওরদোলা গ্রামের পান্নু শেখের ছেলে বাবু শেখ (২৭), একই থানার পশ্চিম

মাঝিগাতি গ্রামের আ. রহমান খন্দকারের ছেলে মো. টুটুল খন্দকার (২২), বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের জালাল বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (৩৫) ও আতিয়ার বিশ্বাসের ছেলে মো. মনির বিশ্বাস (২১) এবং সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের বাকিয়ার বিশ্বাসের ছেলে তুহিন বিশ্বাস (২১)কে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

ডাকাতদের নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী থানায় একটি মামলা হয়েছে। আটককৃতদের  আজ সকালে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!