1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

শোক দিবসে এসডিসির খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৯১ জন পঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবসে খাদ্য সামগ্রী পেয়েছে ২০৩টি দুস্থ পরিবার। জাতীয় আর্থসামাজিক প্রতিষ্ঠান সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) রোববার সকালে বোয়ালমারী সরকারি কলেজ রোডের নিজস্ব কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং দুস্থ পরিবারের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এসডিসির সমন্বয়ক কাজী মসিউর রহমান কচি, পরিচালক (হিসাব) খন্দকার নজরুল ইসলাম, সহকারী পরিচালক কাজী হাসান ফিরোজ প্রমুখ। প্রতি প্যাকেটে ছিল ৭ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি সয়াবিন তেলসহ মোট ১৪ কেজি খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রী বিতরণ শেষে এসডিসি অফিস চত্বরে বৃক্ষ রোপণ করেন সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!