1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

অর্ধেক আসন ফাঁকা রেখে কাল থেকে চলবে ট্রেন

  • প্রকাশিত : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৮০ জন পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের উর্দ্ধগতিতে দীর্ঘদিন রেল যোগাযোগ বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে ট্রেন চালু হচ্ছে।  রোববার বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের ‘মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সরকারের সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে কাল থেকে আমরা রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, বর্তমানে আমাদের ১০৮টি আন্তঃনগর ট্রেন রয়েছে।  এর মধ্যে ২৮ জোড়া তথা ৫৬টি ট্রেন চালাবো।  টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। সংক্রমণের কারণে কাউন্টারে কোনো টিকিট রাখা হয়নি।  এছাড়া ১৮টি কমিউটার ট্রেন চালানো হবে।

এর আগে রোববার মধ্যরাত থেকে চলমান সর্বাত্মক লকডাউনে বিধিনিষেধ শিথিল করে সাত দিনের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।  সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মে মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে লকডাউন।

সোমবার থেকে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। ​আজ নতুন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!