1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’, পদত্যাগের ঘোষণা দেওয়া সেই বিএনপি নেতা চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার বোয়ালমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে শেষ কথা, পরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হারিয়ে যেতে বসা লাঠিখেলায় প্রাণের উচ্ছ্বাস, বোয়ালমারীতে দর্শকের ঢল বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবনের পাঁচতলা থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ

শীতের কাপড়-সেঁজুতি জাহান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৯৬৯ জন পঠিত
মার্চের ২১ তারিখ থিকা কইতাছি ড্রয়ার থিকা শীতের কাপড়গুলান সরাইতে, বৌ কথাগুলা কানেই তুলতেছে না। কি জ্বালার মধ্যে পড়া গেল! শীতের কাপড়ে ড্রয়ার আটকায়া থাকে।  এখন তো করোনার জন্য লণ্ড্রীও বন্ধ।  ফলে, যে কাপড়গুলা ড্রয়ার বা ময়লা কাপড়ের ঝুড়িতে না থাইকা লণ্ড্রীতে থাকতো,  সেইগুলা এখন ড্রয়াররে বড্ডো জ্বালাইতাছে।
বৌরে কতোবার কইলাম। সেই লকডাউনের শুরু থিকা কইতাছি, গ্রাহ্যই করতাছে না। ওইদিন কইলাম, বৌ শীতের কাপড়গুলা তুমি না পারলে আমারে দিও আমি ধুইয়া ফালামুনে। তাও দিলো না।
কী করণ যায় ভাবতে ভাবতে শুক্রবারের  নামাজ পইড়া একটু ঝিম মারতে বিছানায় পইড়া রইছি,  অমনি খোয়াবে দেহি আমি আসর এবং ইফতারের টাইম পার কইরা  ডিসেম্বরে আইয়া পড়ছি। ছোট ছোট দিন,  বড়ো বড়ো রাইত!বৌ আমারে বাইরে যাওনের দামী জ্যাকেটখানা দিয়া কইল: ন্যাও এইটা এখন বাসাত পইরা ভ্যানিশ করো, বাইরে যাওনের ভাইগ্য আমগো এ জীবনে আর নাও হইবার পারে!  খালি খালি চিন্তা কইরো না  শীতের কাপড় তোলনের লাইগা। ন্যাও, আমি রোইদে দিয়া আনছি, পইরা ন্যাও।
জাইগা দেহি বৌ আমারে ডাকতাছে ইফতারের টাইম হইয়া গ্যাছে।
ইফতার এবং নামাজ সাইরা,  পোলাপাইনগো টিভি ধরায়া দিয়া বৌরে নিয়া আমি শোবার ঘরের বিছানায় আইয়া বইলাম, বৌরে জিগাইলাম: বৌ আমরা কি ডিসেম্বর পর্যন্ত বাঁচুম? আর একটা জানুয়ারি কি আমগো জীবনে আইবো? তুমার কী মনে অয়?
জওয়াবে বৌ পানি-চকচইক্যা চোখ নিয়া কইল: শীতের কাপড় তোলা নিয়ে আর চিন্তা করো না, ওগুলোর জন্য আর একটা শীত নিশ্চই অপেক্ষা করবে, আমরা নাও করতে পারি!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!