1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দুঃস্থদের মাঝে লিয়াকত শিকদারের বস্ত্র বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৫৬৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এড. লিয়াকত শিকদার। ঐতিহাসিক ১৭ মে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পৌরসভার ১ নং ওয়ার্ডের গুনবহা তালতলা বাজারে সোমবার পাঁচ শতাধিক দুঃস্থ মানুষের মধ্যে তিনি এসব বস্ত্র বিতরণ করেন।

বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এড. লিয়াকত শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুল সিকদার, পৌরসভার প্যানেল মেয়র মো. মমিন খান, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রাজিবুর রহমান বিপ্লব, যুবলীগ নেতা পরশ সিকদার, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সহ-সভাপতি মো. জামাল উদ্দিন আহমেদ, ছাত্রলীগ নেতা মোল্যা আশিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত শিকদার বলেন, জননেত্রী শেখ হাসিনা ১৯৭৫ পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে যখন হাজার হাজার পরিবার স্বৈরশাসক জিয়াউর রহমানের নির্যাতনের শিকার হয়েছিল, তখন দলের দায়িত্ব নিয়ে এখনো অব্দি দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করছেন। যার ফলে বাংলাদেশ তার অগ্রগতির যাত্রা অব্যাহত রেখেছে। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে করোনাকালীন সময়ে কর্মহীন ও দুঃস্থদের মধ্যে কিছু ঈদ উপহার তুলে দিতে পেরে আনন্দিত। সমাজের বিত্তবানদের নিকট আহবান থাকবে তারা যেন এই করোনাকালীন সময়ে অসহায়দের পাশে এসে দাঁড়ায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!