1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

আলফাডাঙ্গায় দুর্নীতির দায়ে ইউপি সচিবের পর এবার চেয়ারম্যান বরখাস্ত

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৬১২ জন পঠিত
মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা, প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫ নং বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবুকে ভিজিডি’র চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব (ইউনিয়ন পরিষদ শাখা) মো. ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত এক পত্রে এ বরখাস্তের কথা জানা গেছে।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, ২০১৯-২০২০ চক্রের দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির প্রায় ৭.৫৩ মেঃ টন (৭৫৩০ কেজি) চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, দ্রুতই এ আদেশ বাস্তবায়ন করা হবে।
এছাড়াও ভিজিডি তালিকায় নাম থাকা সত্ত্বেও ১৩ নারীকে চাল না দেয়া ও ঘূর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দ চাল আত্মসাতের সাথে সম্পৃক্ত থাকায় এ ইউনিয়নের সচিব মুস্তাফিজুর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়। গত ২৮ জুন রবিবার দুপুরে জেলা প্রশাসন তাকে বরখাস্ত করে।
প্রসঙ্গত, গত ১৬ জুন ঘূর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দ চাল আত্মসাতের সময় হাতেনাতে আটক হন ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু ও ইউপি সচিব মুস্তাফিজুর রহমান। পরে তাদের দু’জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!