1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীতে কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৫৭৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা কৃষকলীগের উদ্যোগে স্বাস্থ্য বিধিমেনে নানা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ কৃষকলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিক পালন করা হয়েছে। বৈশ্বিক মহামারি করোনায় সারাদেশব্যাপী কঠোর লকডাউনের জন্য বাংলাদেশ কৃষকলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিক সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্য বিধি মেনে উদযাপনে কেন্দ্রীয় দিকনির্দেশনা থাকায় ১৯ এপ্রিল সোমবার সকাল ৭ টায় ওয়াবদা মোড়স্থ উপজেলা কৃষকলীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন ও বাংলাদেশ কৃষকলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

এ ছাড়া বিকালে দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনাসভা, কেককাটা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক শরীফ শাহিনুর আলমের সঞ্চালনায় ও আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকুর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, মকলেসুর রহমান অরুন, কাজী আমিনুল ইসলাম প্রমুখ, এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমীর চারু বাবলু, খান মোস্তাফিজুর রহমান সুমন, আফসার শেখ, শাহিদুল ইসলাম মুকুল, আক্তার হোসেন, মো. জামান হোসেন,আনোয়ার হোসেন শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন ইউনিয়েন থেকে আগত কৃষকলীগের নেতৃবৃন্দ। সভায় দপশব্যাপী চলমান লকডাউন বাস্তবায়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপ বাস্তবায়নে কৃষকলীগের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বানসহ ধর্মের নামে যাতে কেউ দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার জন্য বলেন বক্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!