1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

সালথায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটে যুবক আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৫৭৮ জন পঠিত

সালথা প্রতিনিধি ঃ ফরিদপুরের সালথায় নবম শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে আব্দুল আল মুজাহিদ ওরফে জীবন (১৯) নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবককে মঙ্গলবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। জীবন সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মোঃ হান্নান হাসানের ছেলে। এঘটনায় ওই ছাত্রীর পরিবার সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানা যায়, ওই ছাত্রী তার নানাবাড়িতে থেকে বাউষখালী উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে লেখা-পড়া করেন। আগে কয়েকবার মুজাহিদ ওরফে জীবন ওই ছাত্রীকে উত্যক্ত করিলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অর্ধেন্দু কুমার সরকারের কাছে বললে তিনি বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাধ্যমে বিষয়টি কয়েকবার মিমাংশা করে দেন বলে মেয়েটির পরিবার জানিয়েছেন। এরপর জীবন আরো ক্ষীপ্ত হয়ে ওঠে। সোমবার সকাল ১০টার দিকে ওই মেয়েটি তার বান্ধবীদের নিয়ে বিদ্যালয়ের ছাদের উপর ঘুরতে গেলে মুজাহিদ ওরফে জীবন মেয়েটিকে উত্যক্ত সহ ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তাহার ছবি দিয়ে অশ্লীল ভাষায় লেখা-লেখি করে ফেসবুকে আপলোড করে। কাঁদতে কাঁদতে মেয়েটি তার নানা বাড়ির লোকজনের কাছে বিষয়টি খুলে বলে। এরপর মেয়েটির পরিবার সালথা থানায় মুজাহিদ ওরফে জীবনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্ধেন্দু কুমার সরকার বলেন, আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি।
সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, অভিযোগ পাওয়ার পরেই আসামীকে আটক করে মঙ্গলবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!