1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

গত ৫০ বছরের তুলনায় এ বছর পৃথিবীর গতি সবচেয়ে বেশি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৮৪৫ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক: গত ৫০ বছরের তুলনায় এ বছর অর্থাৎ ২০২১ পৃথিবীর গতি সবচেয়ে বেশি হবে। সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীরা এমনটাই জানিয়েছেন। এমনটা বিরল কিন্তু অস্বাভাবিক কিছু নয়।

বিজ্ঞানীরা বলেছেন, গত কয়েক দশক ধরে যেমন নিজের অক্ষের উপরে পাক খেতে ২৪ ঘণ্টার বেশি সময়ই নিচ্ছিল পৃথিবী। বিজ্ঞানীদের অনুমান, ২০২১ সালে নিজের অক্ষের চার দিকে পাক খেতে-খেতে ২৪ ঘণ্টার কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করবে পৃথিবী। তবে ২০১৯-এর জুন থেকে সেই ঘূর্ণন-পর্ব ০.৫ মিলিসেকেন্ড কম সময়ে শেষ হয়ে যাচ্ছিল। এর ফলে দিনের দৈর্ঘ্যও কমেছে।

র আগে ২০০৫ সালের ৫ জুলাই দিনের দৈর্ঘ্য সব চেয়ে কম ছিল। ২০২০-তে সেই রেকর্ড অবশ্য একাধিকবার ভেঙে যায়। ২০১৯-এর ১৯ জুলাই দিনটি এখনও পর্যন্ত সব চেয়ে কম দৈর্ঘ্যের।

বিজ্ঞানীদের দাবি, ২০২১ সালে এই গতি আরও বেশি হতে চলেছে। অর্থাৎ, নিজের অক্ষের উপর পাক খেতে আরও কম সময় নেবে নীল রঙের এই গ্রহ। ভেঙে যাবে ২০১৯-এর রেকর্ড।

প্রসঙ্গত, বছরতিন আগে পৃথিবীর ঘূর্ণনের এক বিরল ছবি ক্যামেরাবন্দি করেছিলেন আরেহ নিরেনবার্গ নামের এক চিত্রগ্রাহক। পৃথিবীর ঘূর্ণন ক্যামেরাবন্দি করতে ‘ইকুইটোরিয়াল ট্র্যাকিং মাউন্ট’ প্রযুক্তি ব্যবহার করেছিলেন তিনি।

ধ্রুবতারার সঙ্গে সমান্তরাল ভাবে ছায়াপথের দিকে মুখ করে ক্যামেরা বসিয়ে ভিডিয়োটি তুলেছিলেন তিনি। এখন, পৃথিবীর ঘূর্ণন-সংক্রান্ত খবর নিয়ে চর্চা শুরু হতেই তিন বছর আগের তোলা সেই ভিডিওটি নিয়েও শুরু হয়েছে বিপুল চর্চা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!