1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

মহাকাশে মাইনিং রোবট পাঠাচ্ছে চীন

  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৯ জন পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মহাকাশে মাইনিং রোবট পাঠাচ্ছে চীন। এই বছরের নভেম্বর মাসে মহাকাশে তাদের মাইনিং রোবট পাঠাতে চলেছে। পৃথিবীতে এখনও পর্যন্ত যে সব দেশ মহাকাশ গবেষণা করে চলেছে, চীনই তাদের মধ্যে প্রথম এই পদক্ষেপ করছে।

বেইজিংয়ের এক বেসরকারি কোম্পানি অরিজিন স্পেস ইতিমধ্যেই গবেষণা অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। এই প্রোজেক্টের রোবটটিকে বলা হচ্ছে অ্যাস্টেরয়েড মাইনিং রোবট। কিন্তু আদতে কোনও রকম মাটি খোঁড়াখুঁড়ির কাজে একে ব্যবহার করা হবে না। এই মিশনটির মূল লক্ষণ গ্রহাণু পর্যবেক্ষণ।

অরিজিন স্পেসের তরফে রোবটটির নাম রাখা হয়েছে এনইও-১। এই এনইও-১ খবর অনুযায়ী, সম্ভবত চাইনিজ লং মার্চ রকেটের একটি সেকেন্ডারি পেলোড হতে চলেছে। এক সাক্ষাৎকারে অরিজিন স্পেসের কো-ফাউন্ডার য়ু তিউয়ানহং জানান, অন্যান্য স্পেসক্রাফ্টের তুলনায় এই স্পেসক্রাফটটি অনেক হালকা হতে চলেছে। এর ওজন হবে মাত্র ৩০ কেজি। এই প্রোজেক্টের লক্ষ্য স্পেসক্রাফট অরবিট্যাল ম্যানুভার, মহাজাগতিক তাপমাত্রা- এই সব বিষয় পরীক্ষা করে তুলে ধরা।

এনইও-১ মিশনের ভালো-মন্দ নিয়ে অবশ্য এখনই জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। একে তো এই প্রথম এ রকম উদ্যোগ নেওয়া হতে চলেছে, তার উপরে আবার ফলাফলের বিষয়টিও অনিশ্চিত। তবে অরিজিন স্পেস জানিয়েছে- এই মিশন যদি সাফল্য পায়, তা হলে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!