1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে ছরোয়ার মৃধার পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

  • প্রকাশিত : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৫৬২ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত গোলাম ছরোয়ার মৃধার পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

২০ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় পৌরসভাধীন চতুল গ্রামে অবস্থিত গোলাম ছরোয়ার মৃধার নিজ বাড়িতে তার স্ত্রী লাভলী ছরোয়ারের হাতে অনুদানের কাগজপত্র তুলে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মো. আবদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সহ সভাপতি ডা. দিলীপ রায়, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, মেয়র প্রার্থী মো. সেলিম রেজা লিপন, ঢাকা জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস রাহাদুল আখতার তপন প্রমুখ।

উল্লেখ্য, গোলাম ছরোয়ার মৃধা ১৯৭৩ সালে বোয়ালমারী সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ভিপি ছিলেন। এছাড়া ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত উপজেলা আ’লীগের সভাপতি ছিলেন। তিনি ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগে শয্যাশায়ী থেকে চলতি বছরের ২২ অক্টোবর ইহলোক ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!