1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ১১ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৭৪৭ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আদালত পরিচালনা করেন বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক।

আদালত সূত্রে জানা যায়, পৌর সদরে অবস্থিত ‘রহমান হোটেল’ ও ‘ইসলামিয়া হোটেল’ নামে দু’টি হোটেলকে অপরিস্কার ও অপরিচ্ছন্নতার জন্য হোটেল মালিক মো. আব্দুল্লাহ ও মো. আজাদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মুখে মাস্ক না পরে বোয়ালমারী জর্জ একাডেমির সামনে দাঁড়িয়ে আড্ডা দেওয়ার সময় কামারগ্রাম নিবাসী হেলাল, সোহান, রুমান, ওমর আলী ও জেসানকে রোগ সংক্রামক আইন ২০১৮ এর ২৪(২) ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়। এবং বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকায় ব্যবসায়ী মো. মাসুদ মিয়াকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি হোটেলকে দশ হাজার, মাস্ক না থাকায় পাঁচ ব্যক্তিকে পাঁচশত এবং ট্রেড লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে পাঁচশ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।” তিনি আরো বলেন- “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!