1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা

বোয়ালমারীতে সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৭ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীর জালিয়াডাঙ্গায় সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৪ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জালিয়াডাঙ্গা, ধোপাপাড়াসহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গঞ্জর আলী মীর, বীর মুক্তিযোদ্ধা ইউনুচ মোল্যা, সোহেবুর রহমান সোহাগ, আসলামুল হক, হান্নান মীর প্রমুখ। জানা যায়, বোয়ালমারী-শিরগ্রাম সড়কে ভারি যানবাহন চলাচলের কারণে গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা নামক স্থানে সড়কটির বিভিন্ন স্থান ধ্বসে পার্শ্ববর্তী বারাসিয়া নদী গর্ভে বিলীন হওয়ার পথে। কোটি টাকা ব্যয়ে চলতি বছরেই ওই স্থানে ভাঙ্গনরোধে ব্লকের সাহায্যে সড়ক রক্ষার একটি প্রকল্প বাস্তবায়িত হয়। কিন্তু ওই সড়ক দিয়ে ইট ভাটার মাটি টানার ভারি ট্রাক চলাচলের ফলে কিছুদিনের মধ্যেই সড়কটির স্থানে স্থানে ধ্বসে পড়ে। এতে সড়কের পাশাপাশি পার্শ্ববর্তী বাড়িঘর হুমকির মুখে।

এ ব্যাপারে ভারি ট্রাক চলাচল নিয়ন্ত্রণে সড়ক যোগাযোগ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের নিকট কার্যকরী পদক্ষেপ চায় এলাকাবাসী। ভারি ট্রাক চালক এবং ট্রাক মালিকদের বিকল্প রুট ব্যবহার করতে বললে ট্রাকের মালিকেরা সন্ত্রাসী দিয়ে ভয়ভীতি প্রদর্শন সহ এলাকাবাসীকে চাঁদাবাজির মামলা দিয়ে হেনস্থা করার হুমকি দেন বলে জানান মানববন্ধনে বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!