1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

ভোটের মাঠে জনপ্রিয়তার এগিয়ে মহসিন আলম চান

  • প্রকাশিত : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ১১১০ জন পঠিত
বোয়ালমারী প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনে বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে মহসিন আলম চান। ক্রীড়াপ্রেমি, এক সময়ের মাঠ কাঁপানো ক্রিকেটার, শিক্ষিত, মার্জিত, সদালাপী তরুণ এ প্রার্থী তার কর্মকাণ্ডে স্থানীয় ভোটারদের মন জয় করে নিয়েছে ইতোমধ্যে।
তাদের সুখ দুঃখে নিজ থেকেই ছুটে গেছেন। হিন্দু-মুসলিম, ছোট-বড় সবার প্রিয়মুখ চান যে কারো ডাকেই সাড়া দিয়েছেন। মহসিন আলম চান ছাত্র রাজনীতি করার সময় থেকেই মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। সাধারণ মানুষের অধিকার আদায়ে, তাদের কল্যাণে নিরন্তর ছুটে চলেছেন তিনি।
অসহায় মানুষের পক্ষে কথা বলা, তাদের জন্য জনহিতকর কাজ করা, তার রক্তেধারায় প্রবাহমান। তার প্রপিতামহ নারী শিক্ষা অগ্রগতির লক্ষ্যে প্রতিষ্ঠিত করেন আল হাসান মহিলা মাদ্রাসা, প্রতিষ্ঠানটি শুধু স্থানীয় নারী শিক্ষায় আলোকবর্তিকা নয় উপজেলা ও আশপাশের ইসলামী নারী শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। মহসিন আলম পূর্বপুরুষের পদাঙ্ক অনুসরণ করে নিজেই প্রতিষ্ঠা করেছেন একটি এতিমখানা। করোনার প্রাদুর্ভাবে সাধারণ মানুষ যখন গৃহবন্দি তখন তিনিই বোয়ালমারীতে সর্বপ্রথম সহায়তার হাত প্রসারিত করে ছুটে যান মানুষের পাশে।
তিনি বোয়ালমারীতে প্রথম, যে বৈশ্বিক মহামারি করোনা প্রাদুর্ভাব রোধে ৬নং ওয়ার্ডের প্রতিটি টিউবওয়েলে সাবান ও মাস্ক বিতরণ করেন এবং কর্মহীন অসংখ্য মানুষকে সাহায্য সহযোগিতা করেন। তরুণ এ প্রার্থী নিজের কর্মী-সমর্থক, সাধারণ এলাকাবাসীদের শ্রদ্ধা-ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার প্রচার প্রচারণা, জনসংযোগ শুরু থেকেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ৬নং ওয়ার্ডের বাসিন্দা মাছ ব্যবসায়ী রওশন বিশ্বাস বলেন, আমাদের সুখে-দুঃখে চান ভাইকে সব সময় পাশে পাই, তাকেই আমরা কাউন্সিলর হিসেবে দেখতে চাই। ওই ওয়ার্ডের আরেক বাসিন্দা ভুষিমাল ব্যবসায়ী শিমুল দাস বলেন, চান ভাই তার কর্মকাণ্ডের মাধ্যমে সবার নিকট প্রিয় মুখে পরিনত হয়েছেন। আমরা তাকেই নির্বাচিত করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!