1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

কোটি টাকার কাবিনে ডিপজলের ছেলের রাজকীয় বিয়ে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬১৫ জন পঠিত

বিনোদন ডেক্স : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার ৩ ছেলে, ১ মেয়ে। মেয়ে সবার বড়। বিয়ে দিয়েছেন।

এবার বড় ছেলে সাদ্দাম সৌমিক অমির বিয়ে সম্পন্ন হলো। জানা গেছে, এ বিয়ের কাবিন হয়েছে কোটি টাকা দেনমোহরে। ছেলের বাসর হয়েছে রাজধানীর পাঁচতারা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে।

ডিপজলের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ৩০ সেপ্টেম্বর রাতে মিরপুর প্রিন্স বাজার কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ডিপজলের পুত্রবধূর নাম কাজী তাসফিয়া।

রাজকীয় আমেজের জমকালো আয়োজনের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। তাদের সবাই সেজেছিলেন রাজকীয় পোশাকে৷ উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেক তারকারাও।

ডিপজলের ঘনিষ্ঠজন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লাও এসেছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে৷

এর আগে ২৯ সেপ্টেম্বর পারিবারিক আনন্দ-উল্লাসে অনুষ্ঠিত হয় ডিপজলের ছেলের গায়ে হলুদ। অনুষ্ঠানে ছিল খাবারের বাহারি আয়োজন। ফুচকা, চিপস ও কফি কর্নারের পাশাপাশি অতিথিদের জন্য নৈশভোজে ছিলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। আমন্ত্রিত অতিথি তারকারা জানিয়েছেন, ডিপজলের ছেলের বিয়েতে অংশ নেয়া ছিলো দারুণ উপভোগের। সেখানে করোনার জন্য সচেতনতার দিকটিও গুরুত্ব দেয়া হয়েছিলো।

এর আগে ২৮ সেপ্টেম্বর কনে কাজী তাসফিয়ার মিরপুরের বাসায় গায়েহলুদ অনুষ্ঠিত হয়। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। কনের বাবা প্রিন্স বাজার সুপার মলের স্বত্বাধিকারী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!