1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীতে প্রয়াত বিএনপি নেতার স্মরণে স্মরণসভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১৩ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) ফরিদপুরঃ ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সহ সভাপতি মো. মোজাফফর হোসেন চুন্নুর আকাল প্রয়াণে এক স্মরণসভা করেছে উপজেলা ও পৌর কৃষকদল। ১৬ সেপ্টেম্বর বুধবার বিকালে পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন বিএনপি কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।

স্মরণসভায় খন্দকার নাসির মোজাফফর হোসেন চুন্নুর অকাল প্রয়াণে দলের অপরিসীম ক্ষতির কথা নেতা কর্মীদের স্মরণ করিয়ে দিয়ে, দেশের ক্রান্তিকালে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করার আহ্বান জানান। উপজেলা কৃষকদলের আহবায়ক মো. দেলোয়ার হোসেন হেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. সহিদুল হক মন্টু, বোয়ালমারী পৌর কৃষকদলের আহবায়ক বজলুল করিম চাঁদ, যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন দুলু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় সাহা ও সদ্য প্রয়াত মোজাফফর হোসেন চুন্নুর ছোট ছেলে অভি রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!