1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বোয়ালমারীতে করোনার উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ১০০৩ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ জনের। অপরদিকে দুই পুলিশ সদস্যসহ আরও ৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জানা যায়, বোয়ালমারী পৌরসভার পশ্চিম কামারগ্রাম চরপাড়ার মৃত হাসিম মোল্যার ছেলে লিপন মোল্যা (২৮) বেশ কয়েকদিন ধরে জ্বর, ঠান্ড, গলাব্যথায় ভুগছিল। ১৫ জুন বিকালে এসব উপসর্গ নিয়ে মারা যায় সে। পরিবারের সদস্যরা জানায় লিপন লিভারের রোগী সেই সাথে বেশ কয়েকদিন তার করোনার উপসর্গ দেখা যায়। ভয়ে করোনা পরীক্ষা করায়নি সে।

বোয়ালমারী পৌর কাউন্সিলর শেখ আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপর দিকে বোয়ালমারী থানার এক সহকারী উপ পুলিশ পরিদর্শক ও এক কনস্টেবল নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া, হাসামদিয়া, পৌরসভার কুশাডাঙ্গা ও শিবপুর ১ জন করে এবং বোয়ালমারী পৌর সদর বাজারে ২ জন ও পার্শ্ববর্তী সালথা উপজেলার সোনাপুর গ্রামের জনৈক ব্যক্তি, যিনি বোয়ালমারীতে বসবাস করেন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৩ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ জন, মারা গেছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ৫ জনকে অন্যত্র রেফার করা হয়েছে। বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম জানান, উপজেলায় নতুন করে ৯ জনের শরীরে করেনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এবং উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!