1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই সর্বোত্তম: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৭০৯ জন পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মাস্ক না পরলে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই করোনা প্রতিরোধের সর্বোত্তম উপায়। তাই আমাদের করোনাযুদ্ধে টিকে থাকতে হলে সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলার হরগজে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকারে আমলে যেসব উন্নয়ন কাজ হয়েছে তা অন্য কোনো সরকারের আমলে হয়নি।

মন্ত্রী উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় হরগজ ইউনিয়নের হরগজ ইউনিয়ন পরিষদ অফিস বালুচর ভায়া নয়াপাড়া সড়কের চেইনেজ ৩৫০ মিটারে ৪৮ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান মিঞা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!