1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ট্রেনের শতভাগ টিকিট বিক্রি আজ থেকে

  • প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৬ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর মধ্যে অর্ধেক টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে।

গতকাল রেল মন্ত্রণালয়ের তথ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

করোনা মহামারি পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গত ৩১ মে থেকে ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। এসব আসনের টিকিট করা হতো অনলাইনে। গত ১২ সেপ্টেম্বর থেকে এর অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশের অর্ধেক কাউন্টারে বিক্রি করা হচ্ছে, বাকি অর্ধেক অনলাইনে।

আজ থেকে ট্রেনের সব আসনের অর্থাৎ শত ভাগ টিকিট বিক্রি করা হবে। তবে আসনের অতিরিক্ত অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে না।

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। ৬৬ দিন পর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন দিয়ে আবার রেল যোগাযোগ চালু হয়। পরে কয়েক দফায় আরও বেশ কিছু ট্রেন চালুর মধ্য দিয়ে প্রায় স্বাভাবিক হয়ে এসেছে ট্রেন চলাচল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!