1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

সোনামসজিদ বন্দর দিয়ে বন্ধ হলো পেঁয়াজ রপ্তানি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৮ জন পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ঘোষণা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। মঙ্গলবার সকাল থেকে ভারত থেকে কোনো প্রকার পেঁয়াজের গাড়ি এই বন্দরে আসেনি। আর নতুন করে কোনো আমদানি অর্ডারও নেয়নি দেশটি।

এদিকে জেলার স্থানীয় পেঁয়াজের বাজারে একদিনের ব্যবধানে প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকা দাম বেড়েছে। গতকাল স্থানীয় বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮-৪০ টাকা দরে। আর আজ সকাল থেকে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৪-৪৫ টাকা দরে।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বলেন, গতকাল বন্দরে ৪৪টি ভারতীয় পেঁয়াজের গাড়ি প্রবেশ করলেও আজ কোনো পেঁয়াজের গাড়ি প্রবেশ করেনি। পেঁয়াজ না আসায় স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

ব্যবসায়ীরা বলছেন, ভারতের মহদিপুর বন্দরে এলসি করা ৭০-৭৫ গাড়ি পেঁয়াজ আটকে আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!