1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে গেলেন মা

  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৬৯৫ জন পঠিত

নিজেস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় কোলের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে গেছেন আকলিমা বেগম (২৮) নামের এক গৃহবধূ। সোমবার দুপুরে উপজেলার কোনাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা বেগম সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তান নিয়ে বাগমারার কোনাবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের বাড়ি বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আকলিমা বেগম তিন বছরের শিশুসন্তানকে নিয়ে নৌকায় ওঠেন। নৌকা চালাচ্ছিল আবদুল হান্নানের ১০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী ছেলে।

অসাবধানতায় নৌকা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয় আকলিমার সন্তান। ওই সময় সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যান তিনি।

পরে স্থানীয়রা অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করেন। স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

বাগমারার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!