1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১শ’ টাকায় সারামাসে টেলিটকের ইন্টারনেট সেবা শিক্ষার্থীদের

  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৮ জন পঠিত

নিজেস্ব প্রতিবেদক:    বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিনামূল্যে টেলিটকের ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে ক্লাস করতে পারবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

১শ’ টাকায় সারামাসে টেলিটকের ইন্টারনেটে শিক্ষার্থীদের সেবা দেওয়া হবে বলে বুধবার (৩ সেপ্টেম্বর) জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জুম অ্যাপলিকশনের মাধ্যমে অনলাইনে ক্লাসে অংশ নিতে পারবেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, নামমাত্র মূল্যে নয়, একেবারেই বিনামূল্যে। তাদের মাসে ১শ’ টাকা রিচার্জ করতে হবে। এই টাকা তাদের নিবন্ধন, চিহ্নিতকরণ, ভয়েস কল, এসএমএস এবং অন্য সময় ইন্টারনেটে খরচ করতে পারবেন। তবে তারা যে শিক্ষার জন্য ইন্টারনেট ব্যবহার করবেন তার জন্য এক পয়সাও খরচ করতে হবে না। ইউজিসি তাদের প্রকল্প বিডিরেনের মাধ্যমে অনলাইনে ক্লাস পরিচালনা করতে শিক্ষার্থীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে সব মোবাইল অপারেটরকে চিঠি দিয়েছিল।

তিনি বলেন, বিডিরেন থেকে যে কনটেন্ট, যে ক্লাস হবে সেই ডাটা শিক্ষার্থীদের জন্য ফ্রি। এ জন্য এক পয়সাও খরচ গুনতে হবে না।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন বলেন, ১শ’ টাকায় নয়, মোবাইলে ব্যালান্স থাকলেই ক্লাস চলাকালীন প্রবেশ করলে সেই ইন্টারনেট দিয়ে ক্লাস করতে পারবেন শিক্ষার্থীরা।

নেটওয়ার্ক কাভারেজ নিয়ে তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে ফোরজি রয়েছে। যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের অনেকেই জেলা বা উপজেলা শহরে থাকে বিধায় তা কাভার হবে। এর বাইরে আমাদের প্রচেষ্টা থাকবে কীভাবে ভালো সেবা দেওয়া যায়।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিডিরেন সাত লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাসের আওতায় নিতে টার্গেট ধরেছে বলেও জানান টেলিটকের এমডি।

নতুন সিম ও পুরাতন সিমের গ্রাহক শিক্ষার্থীরা অনলাইনে এই সুবিধা পাবেন জানিয়ে টেলিটকের এমডি শিক্ষার্থী নিশ্চিতকরণ সম্পর্কে বলেন, আমাদেরকে ক্লাস শিক্ষকের তালিকা দেওয়া হবে। সে অনুযায়ী ওই সময়ে শিক্ষকরা শিক্ষার্থীদের যুক্ত করবেন।

তিনি বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে আমরা এগিয়ে এসেছি। আমরা এক-দুইদিনের মধ্যে সেবাদান শুরু করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!