1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান

বোয়ালমারীতে স্কুল ছাত্রীর অভিযোগে কলেজ ছাত্র আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৬০২ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছে এক স্কুল ছাত্রী। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ওই ছাত্র প্লাবন বিশ্বাসকে (১৮) তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

সে উপজেলার দাদপুর ইউনিয়নের নুতুবদিয়া গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে ও ফরিদপুর ইয়াসিন কলেজের এইচ এসসির ২য় বর্ষের শিক্ষার্থী। থানা সূত্রে জানা যায়, রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয় প্লাবন বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ।

এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রী থানায় এসে ওই যুবকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান বলেন, স্কুল ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্লাবন বিশ্বাসকে আটক করা হয়েছে। এ সময় প্লাবন বিশ্বাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ওই ছাত্রীর কিছু ছবি পাওয়া যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!