1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান

বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৫৬৩ জন পঠিত

সালথা প্রতিনিধি। ফরিদপরের সালথায় বিয়ের প্রলোভন দেখিয়ে ২৫ বছর বয়সী এক তরুনীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শেখ আক্কাস (৪০) ও ধর্ষনের সহায়তাকারী মাসুদ রানাকে আটক করেছে। আটককৃত শেখ আক্কাস ফরিদপুর সদর উপজেলার ইকরি গ্রামের মোহন শেখের ছেলে এবং মাসুদ রানা সালথা উপজেলার গট্রি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের আবু তালেবের ছেলে।
মামলার বিরবনে জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা থানা এলাকার এক তরুনী ও ফরিদপুরের আক্কাস সাভারের নবীনগর এলাকার একটি বিস্কুট ফ্যাক্টরীতে কাজ করতো। কাজের সূত্র ধরে তাদের মধ্যে পরিচয় হয়। গত ২৩ আগষ্ট বিয়ের প্রলোভন দেখিয়ে আক্কাস উক্ত তরুনীকে ফরিদপুরের সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের মাসুদ রানার বাড়ীতে নিয়ে আসে। পরবর্তীতে ঐ রাতে আক্কাস তরুনীকে জোরপূর্বক ধর্ষন করে। পরদিন তরুনী বিয়ের কথা বললে তাকে জোর করে ঢাকায় পাঠানোর চেষ্টা করে আক্কাস। ফরিদপুর বাসস্ট্যান্ডে আসার পর কয়েকজনের পরামর্শে তরুনীটি সালথা থানায় একটি মামলা করে। মামলার পর সোমবার পুলিশ ধর্ষক আক্কাস ও সহযোগী মাসুদ রানাকে আটক করে।
সালথা থানার ওসি মোহাম্মাদ আলী জিন্নাহ জানান, তরুনীর অভিযোগেরর ভিক্তিতে ধর্ষক শেখ আক্কাস ও ধর্ষনের সহায়তাকারি মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য তরুনীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!