1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলামের জামাতার মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৪৬৩ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ঢাকার দোকাটি অ্যাপারেলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এ কে এম সানাউল হক স্বপন মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ এবং আমিন জুয়েলার্সের কর্নধার আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ জামাতা। তার মৃত্যুতে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সুবল সাহা, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু ,বোয়ালমারী প্রেসক্লাব, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন, বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক কর্মচারী , সমাজিক সাংস্কৃতিক সংগঠন সহ আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তার মৃত্যুতে  গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফরিদপুর জেলা ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!