1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতারণ

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৬৩০ জন পঠিত

বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বন্যা কবলিত ৩টি ইউনিয়নের বন্যার্ত ২৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের করেছে বোয়ালমারী উপজেলা প্রশাসন। উপজেলার নিম্নাঞ্চল পরমেশ্বরদী, শেখর ও রূপাপাত উত্তরের বন্যার পানি নেমে আসায় নতুন করে প্লাবিত হয়েছে।

এসব ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ায় ১২ আগস্ট বুধবার সকালে উপজেলার শেখর ও পরমেশ্বরদী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তেলদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ১০ থেকে ১৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও ১ কেজি করে ডাল ও চিড়া তুলে দেওয়া হয় । ত্রাণ সামগ্রী বিতারণ কালে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল ও বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, “উপজেলা প্রশাসন বন্যার্তদের পাশে আছে, আগামীকাল রূপাপাত ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ দেওয়া হবে। এ ছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যান্য এলাকার ৫০০ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!