1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৫২৪ জন পঠিত

নিজেস্ব প্রতিবেদক, ঐতিহ্য বাংলা: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটকালীন পরিস্থিতিতেও প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে পাড়ি দিয়েছিলেন রাজধানীবাসী। ঈদের ছুটি শেষে আবারও কর্মক্ষেত্রে যোগ দিতে ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা। তবে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করা এবং অতিরিক্ত ভাড়ার দাবি করেন যাত্রীরা।

ঈদুল আযহার নির্ধারিত ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। করোনা পরিস্থিতির কারণে এবার কম সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায়, ফেরার ক্ষেত্রে মানুষের চাপ ছিলো না খুব একটা।

তবে মহামারী প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে বাসমালিক কর্তৃপক্ষ  অনেকটাই উদাসীন ছিল বলে  অভিযোগ যাত্রীদের।  সেই সাথে অভিযোগ উঠে অতিরিক্ত ভাড়া আদায়ের। এদিকে, যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নানা পদক্ষেপ নেয় রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের এমন ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন ভ্রমণকারীরা।

প্লাটফর্মের পাশাপাশি যাত্রা পথেও যেন যাত্রীদের সুরক্ষা বজায় থাকে সেদিকেও নজর দেয়া হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার। এদিকে, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও স্বাস্থ্যের নিরাপত্তার কথা যেন নজরে ছিল না কর্তৃপক্ষের। তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই কর্মক্ষেত্রে যোগ দিতে নগর মুখী রাজধানীবাসী।

ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। আবারো  রাজধানী ঢাকা  ফিরে পাবে চিরচেনা রূপ এমন প্রত্যাশা সবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!