1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন খাবার হোটেলকে জরিমানা নবজাতককে কোলে নিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রী গ্রেপ্তার বোয়ালমারীতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে হেলেন জেরিন খান ও খন্দকার নাসিরুল ইসলাম স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৭০ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখা। দিবসটি উপলক্ষে র‍্যালী ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

দিবসটি উপলক্ষে রবিবার (১৫ মার্চ) দুপুর ১২ টায় বোয়ালমারী পৌরসদরে প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের চৌরাস্তাস্থ স্বাধীনতা চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ক্যাব বোয়ালমারী শাখার সভাপতি মুহাব্বত জান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আমীর চারু বাবলু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়োজিদ খান রাব্বি, অক্ষরশিল্পী নুরুল ইসলাম নুর, ক্রীড়াব্যক্তিত্ব আল আমিন প্রমুখ।
সভায় বক্তরা বলেন- দেশে পণ্যের প্রকৃত সংকট না থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফা অর্জনের আশায় মজুতদারি, কারসাজি এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির মাধ্যমে ভোক্তাদের জিম্মি করে ফেলছে।
দেশে জ্বালানি তেলর সংকট না থাকলেও কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আমরা চাই ন্যায্য মূল্যে প্রতিটি পণ্য ভোক্তাদের হাতে পৌছে যাক। ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি জোরদার করাসহ ফের সরকারি ভাবে দিবসটি উদযাপন করার দাবি জানিয়েছেন বক্তারা।
ক্যাব বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মুহাব্বত জান চৌধুরী বলেন, আগে দিনসটি সরকারিভাবে উদযাপন করা হতো, ভোক্তার অধিকার সংরক্ষণে সরকার দায়বদ্ধ অথচ দিবসটি কেন বন্ধ করে দেওয়া হয়েছে -এ বিষয়ে সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত।
তিনি এসময় ভোক্তাদের স্বার্থ রক্ষায় অতীতের মতো সরকারের পাশে থেকে কাজ করবে ক্যাব বলে অঙ্গিকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!