1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার

বোয়ালমারীতে পৃথক দুটি অভিযানে ২হাজার ২৩৫পিস ইয়াবা উদ্ধার করেছে যৌথবাহিনী

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের উজিরপুর ও ময়েনদিয়া বাজার এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও বোয়ালমারী থানা পুলিশের যৌথ টিম।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, পরমেশ্বরদী ইউনিয়নের উজিরপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি মামুনুর রহমান ওরফে ‘বাবা মামুন’ এর বাড়িতে অভিযান চালিয়ে তার শোবার ঘরের আলমারির ভেতর থেকে ১১প্যাকেটে রাখা ২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় বাবা মামুন। অপর দিকে একই ইউনিয়নের ময়েনদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী সালথা উপজেলার নটখোলা গ্রামের মো.দবির শেখের ছেলে মো.আজগর শেখ(২৫)কে ১৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ইয়াবা’র আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “দুটি পৃথক অভিযানে ২ হাজার ২৩৫পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। অভিযানে একজনকে আটক করা হয়েছে। আটককৃত মাদককারবারি আজগর শেখকে ফরিদপুর বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।”পলাতক আসামি বাবা মামুনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!