1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৬৯ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামের ‘বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে’ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান (নান্নু মিয়া) এর সভাপতিত্বে বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. ইসরাফিল মোল্যা, বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী মোসা. শিরিনা হান্নান, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মো. আমিরুজ্জামান (জুয়েল), বিশিষ্ট সমাজসেবিকা রোজি জামান প্রমুখ।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলফাডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আখতার তপন, বিশিষ্ট সমাজসেবক কুদরাতুল ইসলাম (সজন মিয়া), আ’লীগ নেতা দেলোয়ার হোসেন মিয়া, যুবলীগ নেতা রবিউল ইসলাম রুপম, স্বেচ্ছাসেবকলীগ নেতা নিসান মিয়া, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!