1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাংবাদিক শেখ ফয়েজ আহমেদকে হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহারে প্রতিবাদ সভা

  • প্রকাশিত : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩২২ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি : কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে ফরিদপুর জেলা ক্যাবের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদের বিরুদ্ধে একটি সিন্ডিকেটের ষড়যন্ত্র ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বোয়ালমারী শিল্পকলা একাডেমীর হলরুমে ক্যাবের সভাপতি ও যমুনা টেলিভিশনের বোয়ালমারী প্রতিনিধি মুহাব্বত জান চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা ক্যাবের সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি কবীর হোসেন, বোয়ালমারী ক্যাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের বোয়ালমারী-আলফাডাঙ্গা প্রতিনিধি মো. নুর ইসলাম, বাংলা টিভির প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন, বার্তা বাজার প্রতিনিধি ও আলফাডাঙ্গা ক্যাবের দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, শিক্ষক রইস উদ্দিন, ক্যাবের সদস্য ও নাট্যকর্মী মিন্টু, নাজমুল, আলামিন প্রমুখ।

সভায় বক্তারা ফরিদপুর জেলা ক্যাবের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া প্রশাসনের প্রতি মামলাটি সঠিকভাবে তদন্ত পূর্বক ফয়েজ আহমেদকে মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয়। সভা পরিচালনা করেন ঢাকা টাইমস বোয়ালমারী প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মী আমীর চারু বাবলু

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!