1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল অটিজম ও ডাউন সিনড্রোমে চিকিৎসা উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মানবিক চিকিৎসক ডা. আবু মুছা খান

বোয়ালমারীতে অবৈধভাবে নদী দখল করে ঘর নির্মাণ করলেন সাবেক কাউন্সিলর

  • প্রকাশিত : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৬১৯ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ  ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার বুক চিরে বয়ে যাওয়া চন্দনা বারাশিয়া নদী প্রভাবশালীদের দখলের ফলে হুমকির মুখে পড়েছে বেশ কয়েকটি সেতু। সরকারি কোন নিয়মনীতি তোয়াক্কা না করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে দোকানপাট, বাড়ি-ঘর।

এমনকি ব্রিজ রক্ষায় নদী শাসনের জন্য যে ব্লক বসানো হয়েছে তা সড়িয়ে গড়ে তোলা হয়েছে ঘর। এতে বর্ষা মৌসুমে মাটি সরে গিয়ে হুমকিতে পরতে পারে সেতুগুলো।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বোয়ালমারী পৌরসভার আধারকোঠা ও গুনবহা গ্রামের মধ্যে অবস্থিত আধারকোঠা ব্রিজের গুনবহা অংশের বেড়ি বাধের উপর সাবেক পৌর কাউন্সিলর শফিউল আলম টুলু অবৈধভাবে নির্মাণ করছে একটি ঘর। ঘরটি নির্মাণ করতে গিয়ে ব্রিজ রক্ষায় নদী শাসনের জন্য যে ব্লক বসানো হয়েছে তা সরিয়ে পোতা হচ্ছে খুটি। এতে বর্ষা মৌসুমে ¯্রােতের টানে ক্ষতিগ্রস্থ হতে পারে বেড়ি বাধটি। ইতোমধ্যেই আরও কয়েকটি ঘর নির্মাণের প্রস্তুতি চলছে। ব্লকের উপর দিয়েই পাতা হয়েছে ডেকোরেটরের বাশ-খুঁটি রাখার মাচা। ব্রিজ ঘেঁষে অপর প্রান্তে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি পাকা স্থাপনা। নদীতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা যার ফলে দূষিত হচ্ছে পরিবেশ, ভরাট হচ্ছে নদীর তলদেশ। মাত্র কয়েক বছর আগে পূনঃখনন করা নদীটির তল দেশ ভরাট হওয়ায় বাধাগ্রস্থ হচ্ছে পানির প্রবাহ।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নেই কোন তদরকি। স্থানীয়রা অনেকেই অভিযোগ করেছে। পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তাদের যোগসাজসে ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে বারাশিয়া নদীর দুই পার।

এ বিষয়ে সাবেক কাউন্সিলর শফিউল আলম টুলু দখলের বিষয়টি স্বীকার করে বলেন, এটি সরকারি জায়গায় নির্মাণ করা হয়েছে। অচিরেই আমি এটি সরিয়ে ফেলব।

বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের বোয়ালমারী জোনের উপ-বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার ফোনে বলেন, আমি এই মুহুর্তে ঢাকাই রয়েছি। বোয়ালমারীতে ফিরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!