1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে হত্যা মামলায় আসামী ইউপি চেয়ারম্যান কারাগারে

  • প্রকাশিত : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩৮৬ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা মামলায় এক ইউপি চেয়ারম্যানকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। ২০ জুন সোমবার উচ্চ আদালত থেকে নেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। ওই চেয়ারম্যানের নাম মিজানুর রহমান মোল্যা ওরফে সোনা মিয়া। সে উপজেলার রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা যায়, সালথা উপজেলার যদুনন্দী গ্রামের নান্নু ফকির (৬৫) হত্যা মামলায় আসামী ছিলেন মো. মিজানুর রহমান মোল্যা ওরফে সোনা মিয়া। নিহতের ছেলে মো. মাফুজ ফকির পার্শ্ববর্তী উপজেলা সালথায় হত্যা মামলাটি দায়ের করেন।

মিজানুর রহমান উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক সোমবার বিচারিক আদালত ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়াসহ ৪ জনকে আদালত কারাগারে প্রেরণ করে। অপর আসামীরা হলেন- চেয়ারম্যান সোনা মিয়ার ভাই মোরাদ মোল্যা, সানোয়ার মোল্যা ও মো. সাদী। আদালত এ সময় দুই জনকে অস্থায়ী জামিন দেয়। জামিনপ্রাপ্তরা হলেন কদমী গ্রামের- মারুফ মিয়া ও মিলু মোল্যা।

উল্লেখ্য, উপজেলার রূপাপাত ইউনিয়নে অবস্থিত রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদ নিয়ে বিদ্যালয়ের বর্তমান সভাপতি, সালথার যদুনন্দি গ্রামের কাইয়ুম মোল্যা এবং বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মিজানুর রহমান মোল্যা ওরফে সোনা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ২৭ এপ্রিল বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তে ওই ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. মাফুজ ফকির সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় রূপাপাত ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মোল্যা ওরফে সোনা মিয়াকে আসামী করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!