1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩১৬ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি : ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বেসরকারি সংগঠন জানা সমাজ কল্যাণ সংস্থা আলোচনা সভা ও পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছে।

৫ জুন, রবিবার সকাল এগারোটায় একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল হাসান প্রমুখ।

এ ছাড়াও বেসরকারি সংগঠন জানা সমাজ কল্যাণ সংস্থা পরিচালিত দুটি স্কুলে নানা কর্মসূচি পালন করেছে। জয়ন্ত ভৌমিকের সভাপতিত্বে সকাল ৯টায় উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রামে অবস্থিত জানা প্রি প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব রাখেন জানা কান্ট্রি ডিরেক্টর প্রভাষক বিকাশ রঞ্জন বিশ্বাস, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু। এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খান মোস্তাফিজুর রহমান, নুসরাত জাহান সাথি প্রমুখ। পরে পরিচ্ছন্ন পরিবেশের প্রত্যয় নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় আঙ্গিনা ও আসপাশে প্লাস্টিক আবর্জনামুক্ত করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!