1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩২৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপি- জামায়াত ও ছাত্রদলের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে
উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগ।

৪ জুন শনিবার বেলা ১২টায় বিক্ষোভ মিছিলটি থানা রোডস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে পৌর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের দলীয় কার্যালয়ে এসে এক সমাবেশ মিলিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ।

সভায় বক্তারা বলেন-বিএনপি মানুষ হত্যা, জ্বালাও পোড়াও, ধ্বংস ও উন্নয়নবিরোধী রাজনীতি করে। তাদেরকে এদেশের মানুষ কোনদিন ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনবে না। জামায়াত-বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারা নিজেরাই জানে না তাদের প্রধানমন্ত্রী কে হবেন। এই অপশক্তিকে যেকোনও মূল্যে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করতে হবে। বোয়ালমারীতে বিএনপি-জামায়াতের কোন নৈরাজ্য করতে দেওয়া হবে না। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তা মেনে নেবে না। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বিএনপিকে এই হুশিয়ারী দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!